ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডকে হারিয়ে আর্চারির সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:৩৪, ৬ অক্টোবর ২০২৩
থাইল্যান্ডকে হারিয়ে আর্চারির সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস আর্চারির রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। স্থানীয় সময় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মোহাম্মদ সাগর ইসলাম।

থাইল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম সেট বাংলাদেশ ৫৫-৫১ জিতে নেয়। তবে পরের সেটেই থাইল্যান্ড ঘুরে দাঁড়ায়। বাংলাদেশকে হারায় ৫৬-৫৫ ব্যবধানে।তৃতীয় সেটে রোমান-হাকিমরা জিতে নেন ৫৬-৫৩ ব্যবধানে। তাতে বাংলাদেশ আবার এগিয়ে যায়।

আরো পড়ুন:

কিন্তু চতুর্থ সেটে গিয়ে আবার থাইল্যান্ড জয় পায় ৫৭-৫৪ ব্যবধানে। সমতা ফিরলে কে যাবে সেমিফাইনালে সেটার ফয়সালা হয় শ্যুটঅফে। সেখানে বাংলাদেশ শ্যুটঅফ ২৮-২৭ পয়েন্টের ব্যবধানে জয় পায় এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।

আজ বিকেলেই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে জয় পেলে পদক জয় নিশ্চিত হবে। হেরে গেলে সুযোগ থাকবে দক্ষিণ কোরিয়া অথবা ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই করে ব্রোঞ্জপদক জয়ের।

হ্যাংজু/আমিনুল/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়