ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবির সেই পরিচালককে শোকজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৯, ১০ জানুয়ারি ২০২৬
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবির সেই পরিচালককে শোকজ

তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিসিবি।

এ ঘটনায় মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর (নোটিশ) নোটিশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান।

বিসিবি সভাপতি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি করেছেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় দলের একজন অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, তিনি যেভাবে দেশের হয়ে পারফর্ম করেছেন—সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগে আরো ভেবে দেখা উচিত ছিল। সম্মান দেখানোটা জরুরি।

কারণ দর্শানোর নোটিশটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, যেহেতু নাজমুল ইসলাম নিজেও বিসিবির পরিচালক, তাই বিষয়টি বোর্ড সভায় আলোচনা হবে। আগামী ২৪ তারিখ আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা। সেখানে খোলামেলা আলোচনা হবে।

ঢাকা/মোসাইদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়