ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের প্রধান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই।

কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বল করতে গিয়ে এই চোট পান হাসারাঙ্গা। তবুও দায়িত্বশীল পারফরম্যান্সে তিনি নিজের স্পেল সম্পূর্ণ করেন এবং চার ওভারে ২৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। যা আয়ারল্যান্ডের লড়াকু রানতাড়া ভেঙে দিতে বড় ভূমিকা রাখে।

আরো পড়ুন:

কিন্তু ম্যাচের পর করা এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর ছেঁড়া রয়েছে। রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞও পরীক্ষা করে দেখেন। এরপরই আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিশ্চিত করা হয় বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না এই লেগস্পিন অলরাউন্ডার।

দলের সূত্রে জানা গেছে, তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেতে পারেন আরেক লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সামনে রয়েছে ব্যস্ত সূচি। ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে।

বিশ্বকাপের শুরুতেই হাসারাঙ্গার ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ ব্যাট-বল দুই বিভাগেই তিনি ছিলেন দলের অন্যতম ভরসার নাম। এখন এই শূন্যতা কীভাবে সামাল দেয় লঙ্কানরা, সেটাই দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়