ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

রাসেল পারভেজ

হায় গ্রাহাম, তাহলে তেলই ছিল মনে!

হায় গ্রাহাম, তাহলে তেলই ছিল মনে!

ইরান যুদ্ধ বিশ্বকে খাওয়াতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য পারমাণিক অস্ত্র তৈরি বা যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কাকে অজুহাত বানিয়ে বলা-কওয়া ছাড়া যেভাবে ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিপুল সামরিক ব্যয় সত্ত্বেও হামলে পড়েছে যুক্তরাষ্ট্র, তার শতগুণ উসুল করার ফন্দি আগেই এঁটে রেখেছে তারা। ফলে খামেনিকে শয়তান বলা, ধর্মযুদ্ধের রঙ লাগানো, ট্রাম্পের গায়ে-মাথায় যাজকদের ফু দেওয়া- সবই লোক দেখানো। তাদের আসল ধান্দা তেলে। যে কথা ফুঁস করে বেরিয়ে এসেছে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রামের মুখে। তিনি বলেছেন, “ভেনেজুয়েলা ও ইরানের কাছে বিশ্বের প্রায় ৩১ শতাংশ তেল মজুত রয়েছে। আমরা সেই ৩১ শতাংশ মজুতের সঙ্গে অংশীদার হব। এটা চীনের জন্য দুঃস্বপ্ন। এটা খুব ভালো বিনিয়োগ।”

০২:৪২ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার