ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ার্নারের শট মাথায় লেগে হাসপাতালে নেট বোলার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের শট মাথায় লেগে হাসপাতালে নেট বোলার

ক্রীড়া ডেস্ক : আগামীকাল রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচকে সামনে রেখে আজ শনিবার স্থানীয় সময় সকালে ওভালে অনুশীলন করতে নামে স্মিথ-ওয়ার্নাররা।

সেখানে নেটে ডেভিড ওয়ার্নারকে বল করেন জয়কৃষান প্লাহা নামে একজন বোলার। অনুশীলনের সময় ওয়ার্নারের নেওয়া একটি শট সরাসরি গিয়ে জয়কৃষানের মাথায় আঘাত করে। তাতে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।

যদিও জ্ঞান হারাননি। যেহেতু মাথায় আঘাত লেগেছে তাই দ্রুত স্থানীয় এই ক্রিকেটারকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ অস্ট্রেলিয়ার অনুশীলন বন্ধ থাকে।

আইসিসির ভেন্যু ম্যানেজার মাইকেল গিবসন এ বিষয়ে বলেছেন, ‘যেহেতু তার মাথায় আঘাত লেগেছে, সেহেতু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নেট বোলারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার জ্ঞান ছিল এবং যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তার মুখে হাসি ছিল।’

২০১৪ সালে ডেভিড ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছিলেন তার ঘনিষ্ট বন্ধু ফিলিপ হিউজের সঙ্গে। ওই ম্যাচে কাইল অ্যাবোটের দুধ্বর্ষ এক বলের আঘাতে মাঠেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিউজ।

ওই ঘটনায় বেশ মর্মাহত হয়েছিলেন। যেহেতু তিনি হিউজের ঘটনাটি খুব কাছ থেকে দেখেছিলেন, তাই মাথায় বলের আঘাত লাগলে বেশ ভড়কে যান তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়