ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খোলা হয়েছে

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খোলা হয়েছে

এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক: বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় আজ শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে।

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এটিএম শামসুজ্জামান। আজ দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. রবিউল হালিম। এ সময় তিনি জানান, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তবে আরো ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন বলেও জানান তিনি।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ, সংগীতশিল্পী রফিকুল আলমসহ অনেকে।

গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে অসুস্থবোধ করায় এটিএম শামসুজ্জামানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। গত ২৭ এপ্রিল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।



এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

 


রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়