ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটাধিকার চর্চায় ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী, ইসিকে টিআইবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
ভোটাধিকার চর্চায় ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী, ইসিকে টিআইবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী, আদিবাসী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী ভোটাধিকার চর্চায় নানা ঝুঁকির মুখে রয়েছে বলে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আরো পড়ুন:

তিনি বলেন, “মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন প্রান্তিক জনগোষ্ঠী নিরাপত্তাহীনতা, ভয়ভীতি এবং নানা কাঠামোগত প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ফলে সমানভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।”

বৈঠকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিশেষ সেলের প্রধানসহ কর্মকর্তাদের কাছে এসব উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক (রিয়েল টাইম) সমস্যা শনাক্ত ও সমাধানের ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সংগঠনগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবন্ধী ভোটারদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, নারী ভোটারদের নিরাপত্তা এবং আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়