নগরদোলায় বাটিক সিঙ্গেল কামিজ
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
ছবি : নগরদোলা
মনিরুল হক ফিরোজ
ঢাকা, ২৫ জানুয়ির : বাংলাদেশের ফ্যাশন জগতে নান্দনিক সব ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে নগরদোলা। ক্রেতাদের মধ্যে সাড়া জাগিয়েছে নগরদোলার আকর্ষণীয় সব নকশার পোশাক। প্রত্যেক বছরের শুরুতে নগরদোলা নতুন পোশাকের সম্ভার ক্রেতাদের উপহার দিয়ে থাকে। আমাদের দেশে বাটিক কাপড়ের ব্যবহার বেশ সমাদৃত। এরই ধারাবাহিকতায় নগরদোলা নিয়ে এসেছে অপূর্ব সব নতুন ডিজাইনের বাটিকের সিঙ্গেল কামিজ।
এই সিঙ্গেল কামিজগুলোতে বাটিক কাপড়ের সঙ্গে অন্য কাপড় ফিউশন করে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। শীত শীত আবহাওয়ার কারণে একটু মোটা কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এই ধরনের সিঙ্গেল কামিজগুলো ক্রেতারা জিন্স অথবা লেগিংস দিয়ে পরতে পারবেন।
পোশাকগুলোতে রয়েছে বৈচিত্র্যময় রঙের সমাহার এবং প্রতিটা ডিজাইনেও রয়েছে প্যাটানের্র ব্যবহার। বর্তমান সময়ের ফ্যাশনের ধারা অনুযায়ী কামিজগুলোর লেন্থ লম্বা করা হয়েছে এবং সেই সঙ্গে থাকছে থ্রিকোয়ার্টার ও ফুলস্লিভ।
বাটিকের এসব সিঙ্গেল কামিজের দাম ৯৯০ থেকে ১২৯০ টাকার মধ্যে। কামিজগুলো পাওয়া যাবে নগরদোলার ধানমন্ডি, বনানী, বসুন্ধরা সিটি ও চট্টগ্রামের বিক্রয় কেন্দ্রে।
রাইজিংবিডি / রাশেদ শাওন
রাইজিংবিডি.কম