ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা

প্রকাশিত: ১০:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২  
বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

তৌসিফ বলেন, 'তিশার বাবা ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'

আরো পড়ুন:

তিশার পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এরই মধ্যে তার মরদেহ নিয়ে পরিবারের সবাই শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়