ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সম্পাদক রাজীব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৪ সেপ্টেম্বর ২০২২  
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সম্পাদক রাজীব

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটিও অনুমোদন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানী সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এক নম্বর সহ-সভাপতি পদ পেয়েছেন ইয়াছিন আলী, এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নাজমুল হাসান।

আরো পড়ুন:

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি করা হয়েছে শফিউদ্দিন সেন্টুকে। এ ইউনিটে সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে জাকির হোসেনকে। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ওমর ফারুককে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান মোসাব্বির এবং সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন।

/মেয়া/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়