ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

‎ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৫ জুন ২০২৬  
ঝিনাইদহে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

‎ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গণপিটুনির শিকার ব্যক্তি শিশুটিকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করছিলেন। 

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুকমালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

‎নিহত বিল্লাল হোসেন মাগুরার মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিকশা চালাতেন। 

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে আবাসনের বাসিন্দা এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় বিল্লাল। পরে বিল্লাল হোসেনের ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। এসময় উত্তেজিত জনতা বিল্লাল হোসেনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যা ৭টার দিকে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

‎‎ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, বিকালে শিশুটির মা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিল্লাল হোসেনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। 

ঢাকা/শাহরিয়ার//

সর্বশেষ

পাঠকপ্রিয়