ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৫ জুন ২০২৬   আপডেট: ১৪:১৩, ৫ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। 

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

আরো পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির নাম অলি মিয়া (৫৫)। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক কাজে অলি মিয়া বিশ্বরোড মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। বাড়িউড়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অলি মিয়ার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়