ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মায় বাসডুবি

পড়ে যাওয়া বাসযাত্রীদের নিয়ম মেনে আগেই নামানোয় প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৫ জুন ২০২৬   আপডেট: ১৬:১৩, ৫ জুন ২০২৬
পড়ে যাওয়া বাসযাত্রীদের নিয়ম মেনে আগেই নামানোয় প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়

যাত্রীদের নামিয়ে দেওয়ার বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে ঘটনায় কোনো হতাহত নেই।

শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ কথা জানা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান পরিচালনা করে নদী থে‌কে বাস‌টি উদ্ধার করে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের পন্টুন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি পন্টুনে ওঠার আগেই সব যাত্রী নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একইভাবে বাস ডুবে ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর কর্তৃপক্ষ নিয়ম করে যে, ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়