২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শনিবার দুপুর ২টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছিল। রাতে ও শনিবার (৬ জুন) সকালে যানজট বেড়ে ২০ কিলোমিটার হয়। দুপুর ২টায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, যমুনা সেতুতে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
আরো পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি.মি যানজট
গত ২৩ ঘণ্টায় যমুনা সেতুর ওপর ২৪টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে যে সময় লেগেছে, এতে গন্তব্যে যাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, “মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/কাওছার/মাসুদ
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু