ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আল-জাজিরার বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৭ জুন ২০২৬   আপডেট: ১১:৩৯, ৭ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু করার আজ ১০০ দিন পূর্ণ হলো। গত এপ্রিল মাসে ওয়াশিংন ও তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, একটি স্থায়ী শান্তি চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। ফলে কোনো পক্ষই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধ কিংবা সম্পূর্ণ শান্তির পথে হাঁটতে পারছে না; এক অস্বস্তিকর ও দোলাচল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দুই দেশ। 

রবিবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলার পর, গত শনিবার ইরান বাহরাইন ও কুয়েতে পাল্টা আঘাত হানে।

এই চলমান শত্রুতা সত্ত্বেও, একটি অন্তর্বর্তীকালীন চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন-তেহরান। এই চুক্তির উদ্দেশ্য হলো সংঘাত বন্ধ করা। তবে এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনই অন্তর্ভুক্ত করা হচ্ছে না; তা ভবিষ্যতের আলোচনার জন্য তোলা থাকবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তেহরান সফর করছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি ‘গুরুত্বপূর্ণ বার্তা’ পৌঁছে দিতেই ইসলামাবাদে অবস্থান করছেন। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার বিষয়ে দফায় দফায় আশাবাদ ব্যক্ত করেছেন। গত বুধবার তিনি মন্তব্য করেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একই দিনে কিছুটা সতর্ক সুরে বলেছেন, আলোচনার পথ খোলা থাকলেও এখনো ‘কোনো দৃশ্যমান অগ্রগতি’ হয়নি।

চুক্তির ক্ষেত্রে কিছু জটিল শর্ত আলোচনায় স্থবিরতা তৈরি করেছে। প্রধান কয়েকটি জটিলতার মধ্যে রয়েছে- লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতার অবসান ঘটানো, পাশাপাশি ইরানের অবরুদ্ধ করে রাখা শত কোটি ডলারের তেলের রাজস্ব ফেরত পাওয়া, অপরিশোধিত তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন বন্দর অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়