সাইফকে বাদ দিয়ে সৌম্যকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। এবার আর ফিল্ডিং নয়। রৌদ্রজ্জ্বল দিনে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা।
কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। কোনো রান না তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা। তাসকিন প্রথম ওভারে নেন ম্যাথু শর্টের উইকেট। মোস্তাফিজুর দ্বিতীয় ওভারে পেয়েছেন কুপার কোনোলির উইকেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচ। একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। ওপেনার সাইফ হাসানকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে ঢুকেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। রিলে মেরিডেথ দলে এসেছেন। বাদ পড়েছেন লিয়াম স্কট।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
ঢাকা/ইয়াসিন