ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১১ জুন ২০২৬  
কুষ্টিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্ডাডল ট্যাবলেট জব্দ হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১২।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বলিদাপাড়া এলাকার নাসিমা খাতুনের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, বলিদাপাড়া গ্রামের সুলতান হোসেনের ছেলে দিপু হোসেন (৩০), বদর উদ্দিন মালিথার ছেলে চাঁদ আলী মালিথা (৪৫) ও গোপালপুর গ্রামের বাহার আলী মল্লিকের ছেলে শামীম মল্লিককে (৩৫)। অভিযানের সময় বাড়ির মালিক নাসিমা খাতুন কৌশলে পালিয়ে যান। মিরপুর থানায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়