ঈদের অবসরে অন্যরকম এক রাজধানী
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকায় যেন থমকে আছে চিরচেনা ব্যস্ততা। পল্টন, বংশাল, তাঁতিবাজার, গুলিস্তান ও কাকরাইল ঘুরে দেখা গেছে, যেই শহর সাধারণ দিনে যানজট, হর্ন আর মানুষের ভিড়ে হাঁসফাঁস করে, সেই শহরই এখন অনেকটাই ফাঁকা, শান্ত ও স্বস্তিদায়ক।