লেনদেন বেড়েছে ৭০ কোটি টাকা
নিয়াজ || রাইজিংবিডি.কম
ডিএসই ও সিএসই-এর লোগো
অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ৬.৪৬ বেড়ে ৪৮০৮.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১০৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০ টাকা। এটা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৮০ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: স্কয়ার ফার্মা, ইউসিবিএল, বাংলাদেশ সাবমেরিন, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, হাইড্রেলবার্গ সিমেন্ট, এমজেএল বিডি ও আইডিএলসি।
দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ ১০ কো¤পানি হলো: অলটেক্স, উসমানিয়া গ্লাস, ডেল্টা লাইফ, মিথুন নিটিং, প্রাইম ইনসিওরেন্স, বাংলাদেশ সাবমেরিন, ন্যাশনাল টিউবস, রহিম টেক্সটাইল, ফাস্ট আইসিবি ও জেএমআই সিরিঞ্জ ।
অন্যদিকে দর হ্রাসের ক্ষেত্রে শীর্ষ ১০ কো¤পানি হলো: ইমাম বাটন, সমতা লেদার, ইন্টারন্যাশনাল লিজিং, প্রোগ্রেসিভ লাইফ, ৭ম আইসিবি, ইউনাইটেড ফিন্যান্স, ইবিএল ফাস্ট এম এফ, ইফাদ অটোস, সিএনএ টেক্সটাইল ও ফার ইস্ট ফিন্যান্স।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২১.৯১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৫/নিয়াজ/রফিক
রাইজিংবিডি.কম
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের