ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নাম-ট্রেডিং কোড পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৫ এপ্রিল ২০২৬  
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নাম-ট্রেডিং কোড পরিবর্তন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে আবেদন জানিয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সোনালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আর ট্রেডিং কোড "SONALILIFE" থেকে "SLIPLC" করা হয়েছে।

আগামী সোমবার (৬ এপ্রিল) থেকে কোম্পানিটির নতুন নাম ও ট্রেডিং কোড কার্যকর হবে। নাম ও ট্রেডিং কোড সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়