ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এ সপ্তাহের রাশিফল (৭-১৩ মার্চ)

প্রকাশিত: ০৯:৩৪, ৭ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৪৭, ৭ মার্চ ২০২৬
এ সপ্তাহের রাশিফল (৭-১৩ মার্চ)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

আরো পড়ুন:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): এ সপ্তাহে মানসিক চাপ বাড়তে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। গোপন শত্রুতা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিদ্যাশিক্ষায় মনোনিবেশ প্রয়োজন। অর্থভাগ্য মোটামুটি ভালো।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সময়টি শুভ সম্ভাবনাময়। তবে ব্যয় বাড়বে। বিদেশ যাত্রা সম্পর্কিত বিষয়ে জটিলতা বাড়বে। পেশাগত কাজে চাপে থাকতে পারেন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা বাড়বে। কেনাকাটায় সতর্ক হতে হবে। ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তার প্রয়োজন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক বিষয় আপনার অনুকূলে থাকবে। স্নায়বিক দুর্বলতায় ভুগতে পারেন। চাকরি সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। রোমান্টিক বিষয়ে অস্থিরতা থাকবে। পড়াশুনায় আরো মনোযোগী হওয়া প্রয়োজন। বিনিয়োগে সতর্ক হোন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই ): ব্যক্তিগত বিষয়ে সর্তকতা প্রয়োজন। কথাবার্তায় সংযমী হন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। পড়াশোনায় সাফল্য আসবে। দাম্পত্য জীবন ভালো যাবে। ভ্রমণে সতর্ক হতে হবে। কর্মক্ষেত্রে মানিয়ে চলুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। অতিরিক্ত ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা, বৈদেশিক বিষয় নিয়ে টেনশন বাড়বে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সন্তানের বিষয় নিয়ে বিশেষ নজর দিন। প্রেম শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): এ সপ্তাহে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। ভাইবোন ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। পড়াশোনায় মনোযোগী হন। দাম্পত্য সম্পর্কে পজিটিভ থাকুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অর্থ ভাগ্য ভালো থাকবে। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মন মেজাজ ভালো যাবে। যানবাহনে সতর্ক থাকুন। কর্মসংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মন মেজাজ ভালো থাকবে। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। প্রেমে সাফল্য আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পরিবারে কারো অসুস্থতা আপনাকে টেনশনে রাখবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে আপনি অনেক আত্মবিশ্বাসে থাকবেন। পরিবারিক বিষয় আপনার অনুকূলে থাকবে। শারীরিক সুস্থতায় মনোযোগী হন। কেনাকাটায় সতর্ক থাকুন। অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুন। ভ্রমণ শুভ। 

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : এ সপ্তাহে আর্থিক চাপ বাড়তে পারে। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কথাবার্তা বলার ক্ষেত্রে কৌশলী হোন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। অর্থ ক্ষতি সম্পর্কে সচেতন হোন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আত্মবিশ্বাসে থাকুন। শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ধীরস্থির থাকুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। আর্থিক বিষয় শুভ। ভ্রমণ শুভ। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): এ সপ্তাহে আর্থিক সংক্রান্ত বিষয়ে সর্তকতা প্রয়োজন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে, সেক্ষেত্রে ইতিবাচক ও সহনশীলতা প্রয়োজন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। সৃজনশীল কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে মানিয়ে চলুন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়