ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভবন হেলে পড়ার ১০ বছর পর ঝুঁকিপূর্ণ ঘোষণা

রুবেল আহমেদ প্রিন্স || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবন হেলে পড়ার ১০ বছর পর ঝুঁকিপূর্ণ ঘোষণা

সাভার সংবাদদাতা: সাভারে একটি ৬তলা ভবন ৩ তলা ভবনের উপর ১০ বছর হেলে থাকার পর অবেশেষে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

সাভারের এই ভবন দু’টি হেমায়েতপুরের জৈনাবাড়ি এলাকায়। রোববার রাতে দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সিলগালা করে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। একই সাথে ওই দুটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

রাত ৮টার দিকে সাভার উপজেলার নির্বাহী প্রকৌশলীকে সাথে নিয়ে ভবন দুটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। এসময় তিনি ভবন দুটি সিলগালা করার নির্দেশ দেন।

 

পারভেজুর রহমান জানান, মজিবর রহমানের মালিকানাধীন ‘তারামন ভিলা’ নামের ৬ তলা ভবনটি পাশের আইয়ূব আলীর মালিকানাধীন ‘রুদ্র ছাড়া’ নামের ৩ তলা ভবনের উপর প্রায় ১০ বছর যাবৎ হেলে পড়া অবস্থায় ছিল।

তবে রোববার সকালে ৬ তলা ভবনটি পাশের ভবনের উপর আরও বেশি কাত হয়ে পড়ে এবং ভবন দুটির বেশ কিছু স্থানে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ভবন দুটির বাসিন্দারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবন দুটি সিলগালা করে দেওয়া হয়।

এদিকে, ভবন দুটি নকশা মেনে করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


রাইজিংবিডি/ সাভার/১ জুলাই ২০১৯/রুবেল আহমেদ প্রিন্স/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়