ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালের পানিতে শিশুর মৃত্যু

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালের পানিতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে  আবদুল্লা রাকিব নামে দেড় বছরের এক শিশু খালের পানিতে ডুবে মারা গেছে।  রাকিব দোয়ানী বাজার এলাকার শাহিনুর ইসলামের ছেলে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শাহানারা বেগম বাড়ির পেছনের খালের পানিতে নাতি রাকিবকে ভাসতে দেখেন।  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  দুপুরে জানাজা শেষে রাকিবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রাইজিংবিডি/রংপুর/১ সেপ্টেম্বর ২০১৯/নজরুল মৃধা/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়