ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি গোয়াইনঘাটে

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি গোয়াইনঘাটে

সিলেট ও আশপাশের এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বিকেল ৫টা ৩২ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন ঘটে।

আরো পড়ুন:

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। উৎপত্তিস্থলের ভৌগোলিক অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ২৫ দশমিক ০৮ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯১ দশমিক ১৪ ডিগ্রি।

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর–পূর্ব দিকে। ভূমিকম্পটি হালকা শ্রেণির বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্পের সময় সিলেট নগরী ও আশপাশের এলাকায় অনেক মানুষ কম্পন অনুভব করেন। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৩।

ঢাকা/রাহাত/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়