ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উদ্যোগ নিলেও সব পরিকল্পনা শেষ করা যায়নি: অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
উদ্যোগ নিলেও সব পরিকল্পনা শেষ করা যায়নি: অর্থ উপদেষ্টা

অনেক উদ্যোগ নেওয়া সম্ভব হলেও সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থনৈতিক সংস্কার ও নীতিগত উদ্যোগ বাস্তবায়নে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিজের কাজের মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

অর্থ উপদেষ্টা বলেন, “আমি খুব বাস্তববাদী মানুষ। নিজেকে ১০০ নম্বর দেওয়ার কোনো কারণ দেখি না। আমাদের অনেক পরিকল্পনা ছিল, অনেক কাজ শুরু করেছি, কিন্তু সবকিছু শেষ করে যেতে পারিনি। সে জন্যই নিজেকে ৭০ বা সর্বোচ্চ ৮০-এর বেশি নম্বর দিতে রাজি নই।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি পরিচালনা করা সহজ ছিল না। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং নানা অনিয়মের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে।
তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও রাজনৈতিক কোনো এজেন্ডা ছাড়াই কেবল জনগণের স্বার্থে কাজ শুরু করতে পারাটাকেই বড় অর্জন হিসেবে দেখছেন বলে জানান অর্থ উপদেষ্টা।

ঢাকা/এএএম/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়