ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসুরহাটে নাশকতার অভিযোগে আটক ৩ 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
বসুরহাটে নাশকতার অভিযোগে আটক ৩ 

নাশকতার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- রাইসুল ইসলাম তপন (২৮), আব্দুর রহমান (২৫) ও শাহাদাত হোসেন শুভ (২৪)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারির আগের রাতে রাস্তায় বেরিকেড দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।’

মাওলা সুজন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়