করোনায় সিলেটে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম
সিলেট বিভাগে করোনাভাইরাসে সোমবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।
একই সময়ে বিভাগের চার জেলায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হন আরও ৮৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩২০ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। যা এ বিভাগের একদিনে সর্বোচ্চ মৃত্যু। আর এ দিনে শনাক্ত হন ৪৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬৬ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৯ জন।
বর্তমানে বিভাগের চার জেলায় হাসপাতালে ভর্তি আছেন ২৬৬ জন। আর বাকিরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নোমান/সাইফ