ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৯ এপ্রিল ২০২১  
খুলনার দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ আর নেই

খুলনার স্থানীয় দৈনিক অনির্বাণ সম্পাদক, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন:

দৈনিক অনির্বাণের ব্যবস্থাপক মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের জামাই ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মরহুম আলী আহমেদের জানাজা বৃহস্পতিবার তারাবির নামাজের পর মহানগরীর স‌্যার ইকবাল রোডের মতি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আলী আহমেদ সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া, তিনি খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ ও আহছান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে খুলনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়