ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৯ এপ্রিল ২০২১  
মাগুরায় ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মাগুরায় ডাকাতির অভিযোগে মনির (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (২৯ এপ্রিল) দুপুরে সদরের পলিতা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন:

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

মনির মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা (খালাপাড়া) গ্রামের মৃত নূরুল হক মোল্লার ছেলে।

ওসি জানান, মনির চিহ্নিত একটি দলবদ্ধ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন সে পালিয়ে ছিলো।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়