ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনেও আম কেনা-বেচা যাবে 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৪ মে ২০২১   আপডেট: ১৫:২৯, ২৪ মে ২০২১
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনেও আম কেনা-বেচা যাবে 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউন চলাকালেও আম কেনা-বেচা যাবে।

সোমবার (২৪ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলনে লকডাউনের ঘোষণা দেন।

আরো পড়ুন:

জেলা প্রশাসক বলেন, ‘আড়ৎ ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘লকডাউনের সময় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন সময়ে কোনো প্রকার যানবাহন রাজশাহী বা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাটবন্ধসহ সব প্রকার দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে, যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না।’

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘জেলায় এখন পর্যন্ত ১২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। জেলার করোনার ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন।’

মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়