ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হালদায় আবার ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২ জুন ২০২১   আপডেট: ১৯:০৮, ২ জুন ২০২১
হালদায় আবার ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে আবারও ডিম ছেড়েছে মা মাছ। বৃষ্টি এবং নদীতে ঢলের কারণে উপযোগী পরিবেশ পাওয়ায় বুধবার (২ জুন) বিকেলে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী জানান, গত ২৭ মে প্রথম দফায় হালদা নদীতে সীমিত পরিসরে ডিম ছাড়ে। আশানুরূপ ডিম না পাওয়ায় আবারও ডিম পাওয়ার আশা করছিলেন স্থানীয় ডিম সংগ্রহকারীরা।

গত দুই দিন ধরে বৃষ্টিপাত হওয়ায় হালদায় ঢলের সৃষ্টি হয়। বৃষ্টি ও ঢল মা মাছের ডিম ছাড়ার জন্য উপযোগী পরিবেশ বলে জানান এই মৎস্য কর্মকর্তা। বুধবার বিকেলে হালদা নদীর হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। জেলেরা এখন ডিম সংগ্রহে ব্যস্ত রয়েছে।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়