ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১ আগস্ট ২০২১  
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১ আগস্ট) সকালে সদর উপজেলার গাভারাচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে কৃষি জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে নিজেদের রোপল করা বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করতে গেলে প্রতিপক্ষের ফোরকান হাওলাদার, সাহাজউদ্দিন ও সিদ্দিক হাওলাদার এবং তাদের লোকজন মিলে মনির হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি অচেতন হয়ে পরেন। খবর পেয়ে স্বজনরা মনির হাওলাদারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়