ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আটক ১

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৬ আগস্ট ২০২১  
পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আটক ১

রংপুরের পীরগাছায় পুকুরে পরে ৯ বছরের আব্দুল আজিজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আজিজের চাচি নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস শুকুর মিয়া।

আরো পড়ুন:

আজিজ উপজেলার পারুল ইউনিয়নাধীন ৩ নম্বর ওয়ার্ডের ছিদাম বাজার এলাকার পরিবহন চালক ওসমান গনির ছেলে। নাজমা বেগম ওই এলাকার নুরু মিয়ার স্ত্রী।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মা হারা এতিম আজিজ বাবা ওসমান গনির বাসায় দাদি সালেহা বেগমের সঙ্গে থাকতো।  বুধবার (২৫ আগস্ট)  বেলা ৩টার দিকে দাদি আজিজকে দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে পুকুরের পাড়ে আজিজের জুতা দেখতে পেয়ে পুকুরে স্থানীয়রা খুঁজতে শুরু করে এবং তার মরদেহ উদ্ধার করে। পরে রাত ২টার দিকে আজিজের মরদেহসহ তার চাচি নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আরও জানান, আজিজটি পুকুরে কিভাবে পরে মারা গেলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার চাচি নাজমা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আজিজের মরদেহ থানায় রয়েছে।

আমিরুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়