ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত 

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১ সেপ্টেম্বর ২০২১  
সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত 

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সড়কের কুলপালা বাজারে চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা লেগে পিকাপ হেলপার মনিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এই  দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শাহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মনিরুল ইসলাম মেহেরপুর জেলার সদর থানার পিরোজপুর গ্রামের কিখাজ উদ্দীনের ছেলে।

শাহাবুল ইসলাম জানান, বুধবার সকালের দিকে চুয়াডাঙ্গা থেকে একটি পিকআপভ্যান মেহেরপুরের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি কুলপালা বাজারে আসলে তার সামনের বালি ভর্তি এক  ট্রাককে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লাগে। এতে পিকআপভ্যানের হেলপার মনিরুল ইসলাম গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় সামনের ট্রাকটি পালিয়ে যায়। তবে, মনিরুলের পরিবার কাউকে অভিযুক্ত না করায় তার লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়