ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২১
সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

ফৌজদারহাট এলাকায় কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত এসব তথ‌্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কন্টেইনারবাহী ট্রেনটি ফৌজদারহাট এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। তবে ওই এলাকায় রেলের ডাবল লাইন থাকায় এবং ডাউন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। উদ্ধারকর্মীরাও কাজ করছেন। 

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়