ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলির ফুটবল মাঠে প্রথম নারী রেফারি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:০৯, ৭ নভেম্বর ২০২১

নারী হয়েও ছেলেদের ফুটবলে রেফারির দায়িত্ব পালন করেছেন মাহফুজা রাহাত। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে হিলির বেগুনবাড়ি ঈদগা মাঠে আলীহাট বনাম ডুগডুগি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে চমক সৃষ্টি করেছেন তিনি।

দিনাজপুরের হিলিতে এই প্রথমবারের মতো নারী রেফারি দিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। তবে মাঠ ছোট হওয়ায় ম্যাচ পরিচালনায় সমস্যায় পড়তে হয় মাহফুজাকে। 

আরো পড়ুন:

মাহফুজার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপলপুর গ্রামে। তিনি মাহাফুজার রহমান সাবুর মেয়ে। ২০২০ সালে মাগুরা জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত রেফারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি। সেখানে তিনি ৬ মাস রেফারির প্রশিক্ষণ নেন।  ফুটবল ম্যাচে অতিথি ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর পৌর মেয়র, আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুফিয়ান প্রমুখ।

খেলাটি দেখতে দূর-দূড়ান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছিলেন। 

বেগুনবাড়ি ঈদগা মাঠের সভাপতি মোজাহার মন্ডল রাইজিংবিডিকে বলেন, বহু বছর ধরে এই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলা হচ্ছে। পাশাপাশি সেখানে দুই ঈদের জামাত  হয়ে থাকে। মাঠের পশ্চিমে সরকারি  জায়গা রয়েছে। ওই জায়গা যদি এই মাঠের সঙ্গে যুক্ত করা হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।

হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা বলেন, মাঠটি ছোট।  স্থানীয়দের দাবি, পশ্চিম পাশের সরকারি জায়গাটি যেন এ মাঠের অন্তর্ভূক্ত করা হয়। 

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়