ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে কৃমিনাশক খাওয়ানো হবে ৬ লাখ শিশুকে

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৪০, ৩০ অক্টোবর ২০২১
সুনামগঞ্জে কৃমিনাশক খাওয়ানো হবে ৬ লাখ শিশুকে

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সারাদেশ ন্যায় সুনামগঞ্জের ৫ লাখ ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সকালে সুনামগঞ্জ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

আরো পড়ুন:

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তীসহ প্রমুখ।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, চলতি বছর সুনামগঞ্জের চারটি পৌরসভাসহ ১২টি উপজেলার ৫ থেকে ১৬ বছর বয়সী  ৫ লাখ ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আজ সকাল থেকে জেলাব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক জানান, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ পথচারী শিশুদেরকেও এই কর্মসূচির আওতায় নিয়ে এসেছি।

আল আমিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়