ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিম উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৩১ অক্টোবর ২০২১  
চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিম উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দশ মাইল এলাকা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের আফিম উদ্ধার করেছে র‌্যাব। 

রোববার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়ার দশ মাইলে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করা হয়। এই আফিমের বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।  

আরো পড়ুন:

এই ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়