ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৪১, ১ ডিসেম্বর ২০২১
বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। এ সময় সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

র‌্যালিতে অংশ নিতে বুধবার সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ব্যানারে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা। 

র‌্যালিতে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা অংশে নেন।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়