ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে বই বিতরণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:১০, ১ জানুয়ারি ২০২২
হিলিতে বই বিতরণ

বছরের প্রথম দিনে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। 

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম বাবু, সালমা ইসলাম, আব্দুল আজিজ এবং পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ সংশ্লিষ্টরা। 

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলছে। 

হাকিমপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, মাধ্যমিক ও ইবতেদায়ীর জন্য মোট বইয়ের চাহিদা ছিলো ১ লাখ ৪৮ হাজার। এর মধ্যে ৮০ হাজার বই এসেছে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের চাহিদা ছিল ৭ হাজার ৩০০। এই উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পেয়েছে।

মোসলেম উদ্দিন/সুমি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়