ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৮, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ০৩:০৬, ২৯ জানুয়ারি ২০২২
ফতুল্লায় ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় আমান উল্লাহ আমান নামের এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহত আমানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ছুরিকাঘাত অবস্থায় মাসদাইর এলাকার স্থানীয় একটি ফার্মেসির সামনে আসে আমান। স্থানীয়রা আমানের শরীর থেকে রক্ত বের হচ্ছে দেখে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের  চেষ্টা করছে পুলিশ। 

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়