ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা

কুষ্টিয়া সদর উপ‌জেলায় স‌ামিয়া নিঝুম (২০) না‌মে মেডিকেল কলেজে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দি‌কে শহ‌রের হাউজিং ই-ব্লক এলাকার এক‌টি বহুতল ভব‌নের ৪ তলার এক‌টি রুম থে‌কে পু‌লিশ মরদেহ‌টি উদ্ধার ক‌রেছে। 

নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আব্দুস সালামের মেয়ে। তি‌নি কু‌ষ্টিয়া মে‌ডি‌কেল ক‌লে‌জের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছি‌লেন। মেডিকেল কলেজে পড়ালেখা সুবাধে ওই ভাড়া বাসায় একরুম সাবলেট নিয়ে একাই থাকতেন সা‌মিয়া। 

আরো পড়ুন:

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার এই তথ‌্য জানিয়েছেন।    

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিনের ভাষ্যমতে, সামিয়ার বাবা রাতে তাকে ফোন করে জানান যে সামিয়া ফোন ধরছে না। তিনি সামিয়াকে ডেকে দেওয়ার অনুরোধ করলে রিয়াজ উদ্দিন দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাবার অনুরোধে তিনি ও পাশের সাবলেট থাকা মেয়েরা দরজা ভাঙার চেষ্টা করেন। দরজা হালকা ফাঁকা হয়ে গেলে তারা সামিয়াকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ওই ভবনে সাবলেট থাকা মেডিকেল কলেজের আরেক ছাত্রী বলেন, সা‌মিয়া আপু জানুয়ারি মাসের শে‌ষের‌ দি‌কে আমার পাশের একরুম সাবলেট ভাড়া নিয়েছিল। আমাদের সঙ্গে খুব একটা বেশিদিনের পরিচিত না। কোনো ঝামেলা কারো সঙ্গে আছে কিনা আমাদের জানা নেই। 

ও‌সি ব‌লেন, খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। মর‌দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়