কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে আহত স্কুলছাত্রের মৃত্যু
কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত স্কুল ছাত্র সাব্বির হোসেন (১১) মারা গেছে। শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
নিহত সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ওসি ফারুক হোসেন জানান, দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সাব্বির। বিষ্ফোরণের ওই ঘটনায় তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। চলতি মাসের ২৪ তারিখ থেকে শিশুটি লাইফ সাপোর্টে ছিল।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৪১ জন আহত হন।
আরো পড়ুন: বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : চোখ হারালো শিশু নাহিম
শরীফ/ মাসুদ