ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২২  
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মোহাম্মদ আকমল (২৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো পড়ুন:

মৃত আকমল নরসিংদীর রায়পুরার মৃত আব্দুল খালেকের ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন বলেন, ‘নবীনগরের একটি হত্যা মামলায় আকমল ২০২০ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। সকালে বুকে ব্যথা শুরু হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকমলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
 

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়