ভোলায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেম্বার মো. হেলালের গ্রুপের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মো. কবিরের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হেলাল মেম্বার ও মো. কবিরের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ (বুধবার) সকালে দুই গ্রুপের লোকজন ক্লোজার বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবদুল মালেক/ মাসুদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী