ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১ জুন ২০২২   আপডেট: ২১:৫০, ১ জুন ২০২২
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১ জুন) উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের ফজলুল হকের ছেলে স্বপন (১৮) ও আব্দুল আলিমের ছেলে সাগর (১৮)।

আরো পড়ুন:

র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, দীর্ঘ দিন ধরে তারা মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মাদ্রাসা ছাত্রীদের টয়লেটের উপর দিয়ে উঁকি দিচ্ছিল জাহিদ ও সাগর নামের দুই বখাটে। এ সময় মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি টের পেলে বখাটে দুজনের মধ্যে সাগর পালিয়ে যায় এবং জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে আসেন শিক্ষকরা। পরে তার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলেন।

ঘটনার পরের দিন ওই মাদ্রাসার দুই শিক্ষককে মারধর করেন জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮ থেকে ১০ জন বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষক বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। এরপরই দুই বখাটেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়