ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছে ধাক্কা খেয়ে খাদে গাড়ি, স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা নিহত

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৪ জুলাই ২০২২   আপডেট: ১১:২৯, ২৪ জুলাই ২০২২
গাছে ধাক্কা খেয়ে খাদে গাড়ি, স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা নিহত

ছবি: রাইজিংবিডি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্চে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।

আরো পড়ুন:

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়িতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘ‌র্ষে নিহত ২

/শরীফ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়