ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটায় ধরা পড়ল সাড়ে ৩ মণের বিরল ব্লু-মার্লিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ২০:২৯, ১৯ আগস্ট ২০২২
কুয়াকাটায় ধরা পড়ল সাড়ে ৩ মণের বিরল ব্লু-মার্লিন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিস। মাছটির ওজন ১শ ৩৫ কেজি। এটি লম্বায় ১০ ফুট।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। এর আগে, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে এটি ধরা পরে।

আরো পড়ুন:

বিশাল মাছটি আড়তে আনা হলে এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। তবে এ মাছের চাহিদা কম থাকায় মাত্র ১৫ হাজার টাকায় এটি কিনে নেন বাচ্চু মিয়া নামের এক ব্যবসায়ী।

মিলন মাঝি বলেন, ‘মাছটি জালে আটকানোর পর ছুটে যেতে খুব চেষ্টা চালায়। এটি ট্রলারে তুলতেও বেশ বেগ পেতে হয়েছে। তবে এ মাছের চাহিদা কম থাকায় খুব কম দামে বিক্রি করতে হয়েছে।’

ক্রেতা বাচ্চু মিয়া জানান, মাছটি কেটে ঢাকায় চালান করা হবে। কেমন দামে বিক্রি করেছেন, জানতে চাইলে কোনও উত্তর দেননি তিনি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এ মাছ অনেক দ্রুতগতির। এটি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়াতে পারে। ব্লু-মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়।’

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়