ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২২  
সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

জনি মিয়া। ফাইল ফটো

সৌদি আরবে প্রাইভেটকার চাপায় কিশোরগঞ্জের কটিয়াদীর জনি মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে।

জনি মিয়া কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার বড় ছেলে। কটিয়াদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

জানা যায়, জনি মিয়া সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। আজ সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরেন তিনি। পরে হোটেল থেকে নাস্তা আনার জন্য বাহিরে যান। এসময় পেছন থেকে দ্রুত গতির একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়।

জনি মিয়ার পিতা বিল্লাল মিয়া জানান, দুই ছেলের মধ্যে জনি মিয়া বড়। কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় একটি সাইকেলের দোকানে কাজ করেন তিনি। অল্প আয়ে সংসার চলছিল না। তাই দেড় বছর পূর্বে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে বড় ছেলে জনি মিয়াকে সৌদি পাঠান।

রুমন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়