খড়ি বোঝাই ট্রলি খাদে, ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে খড়ি বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে আইয়ুব আলী নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী মানিকনগর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের যাত্রাপুর ব্রিজের সামনে একটি কাঠের খড়ি বোঝাই ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায়। দুইজন ব্যক্তি আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য ক্যামপ্লেক্স এ নিয়ে আসেন। সেখানে একজন মারা যান। ঘটনার পর থেকে ট্রলিটির চালক পলাতক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চন্দন/ মাসুদ